sharod-samman, durgapuja,

CraftSocially শারদ সম্মান ২০২৬

Oct 12, 2026 · 2 mins read
CraftSocially শারদ সম্মান ২০২৬
Share this

শক্তি, সেবা ও সম্মানের বন্ধনে — CraftSocially শারদ সম্মান ২০২৬

দুর্গাপুজো শুধু উৎসব নয়, এ আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি, আমাদের একসঙ্গে থাকার আনন্দ। সেই আনন্দ যেন বয়সের ভারে কারও কাছে ম্লান হয়ে না যায়—এই ভাবনা থেকেই CraftSocially শারদ সম্মান ২০২৬ – Elder Friendly Puja।

The CraftSocially Sharod Somman 2026 award: a wooden lion face with a brass Durga figure, framed by carved panels and a golden heart emblem

এই শিল্পকর্মে কাঠের প্রতিটি খণ্ড যেন এক একটি গল্প বলে। সিংহের মুখে ফুটে ওঠে সাহস, শক্তি ও সুরক্ষার প্রতীকী রূপ। তার মাথার উপরে চিকিৎসার চিহ্ন ও হৃদয়ের অবয়ব মনে করিয়ে দেয়, প্রকৃত শক্তি শুধু রক্ষায় নয়, যত্নেও। আর মাঝখানে অধিষ্ঠিত মা দুর্গা—শক্তি, মমতা ও অশুভের বিরুদ্ধে জয়ের চিরন্তন প্রতীক।

Nine wooden lion faces made of layered wood pieces, laid out in the workshop
Finished wooden lion faces in warm polished wood

কাঠের টুকরোগুলির সম্মিলিত বিন্যাস যেন আমাদের সমাজেরই প্রতিচ্ছবি—প্রত্যেকে আলাদা, অথচ একসঙ্গে গড়ে তোলে পূর্ণতা। ঠিক তেমনই, প্রবীণদের পাশে দাঁড়ানো, তাঁদের চলার পথ সহজ করা এবং পুজোর আনন্দে তাঁদের সমান অংশীদার করে তোলাই এক মানবিক সমাজের পরিচয়।

Artisans carving the award's wooden panels, painting the golden emblem and assembling the lion faces

মায়ের আরাধনা তখনই পূর্ণতা পায়, যখন শ্রদ্ধা শুধু মণ্ডপে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে আমাদের ঘরে ঘরে, আমাদের প্রবীণদের জীবনে।

এই শিল্পভাবনার মধ্য দিয়ে medicalWISDOM CareGiver ও CraftSocially তুলে ধরছে এক সহজ অথচ গভীর বার্তা—প্রবীণদের যত্ন কোনও অনুগ্রহ নয়, তাঁদের প্রাপ্য সম্মান।

Two artisans fixing the carved Technicise base to the award
A row of brass Dokra Durga figures for the awards, in front of a Chhau mask of Durga

এবারের শারদ সম্মান তাই শুধু সেরা পুজোর স্বীকৃতি নয়; এটি এমন এক উদ্যোগের উদযাপন, যেখানে ঐতিহ্যের সঙ্গে মিশে যায় সহমর্মিতা, আর উৎসব হয়ে ওঠে সকলের।

Banner: medicalWISDOM CareGiver elderly care services and CraftSocially Sharod Somman 2026, Elder Friendly Puja. Register at app.craftsocially.com

Registration

পুজো কমিটির রেজিস্ট্রেশনের জন্য এই লিংক এ ক্লিক করুন : Register for Sharod Somman 2026

Join Newsletter
Get the latest news right in your inbox. We never spam!