Craftsocially শারদ সম্মান ২০২৫
সেবাব্রতের পুণ্য আলোয় এক নতুন বন্দনা
নীল আকাশে সাদা মেঘের ভেলা আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে সেজে উঠেছে শরতের আকাশ-বাতাস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মর্ত্যে আগমন ঘটেছে আনন্দময়ী মা দুর্গার। এই আলোকোজ্জ্বল আবহেই শুরু হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব।
শরতের এই পবিত্র আহ্বানে, উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে আমরা নিয়ে এসেছি আমাদের বিশেষ ভাবনা—“Craftsocially শারদ সম্মান”।
প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সাথে চিকিৎসা ও সামাজিক চেতনার এক অনন্য মেলবন্ধন ফুটে উঠেছে আমাদের এই বিশেষ স্মারকটিতে। স্মারকের শীর্ষে রয়েছে সেবাব্রতের প্রতীক আর কাঠের সূক্ষ্ম কারুকার্যে সাজানো ফ্রেমে খোদাই করা রয়েছে “Medical Wisdom”। মাঝখানে শোভা পাচ্ছে সোনালী রঙের শৈল্পিক লোগো, আর তার ঠিক পাদদেশে আসন গ্রহণ করেছেন দেবী দুর্গা। বনজ সম্পদ (সেগুন কাঠ), মানবকল্যাণ ও শিল্পের এই মেলবন্ধন যেন উৎসবের মূল সুরকেই ধ্বনিত করে—সমাজ সেবা ও আনন্দের এক অপূর্ব উদযাপন।
উৎসবের এই কর্মযজ্ঞে যেসব পুজো উদ্যোক্তারা দিনরাত এক করে পরিশ্রম করছেন এবং সমাজকে সুন্দর আলোয় ভরিয়ে দিচ্ছেন, তাদের এই অক্লান্ত প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই আমাদের এই শ্রদ্ধার্ঘ্য।
Visit Pandel
পূজা প্যান্ডেল দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন : Visit Pandel
Visit Gallery
দূর্গা ঠাকুরের ফটো দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন : View Gallery
শারদ সম্মানে সম্মানিত ক্লাবগুলির নাম
আরশিনগর
মাটির টানে
কোহিনুর
সাদা আর নীল when history blends with colour
থিয়েটার পাড়া
কলকাতা ২০৫০ - আর ইউ রেডী?
নুতুন এর মাঝে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন
রত্নগর্ভা
সভ্যতার রক্ষা কবচ
কর্ষণ
চালচিত্র
The Celebration (উদযাপন)
জননেপথ্যে
মানবতার উৎসব
বারিবিন্দু